তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুন হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মা সমাবেশে বিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্র/ছাত্রীদের মায়েদের উপস্থিতিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ানা খাতুন এর পরিচালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাঞ্জব উস্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আমজদ খান,ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আশরাফুল আলম,সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আছপিয়া বেগম,জোৎ¯œা বেগম, সহকারি শিক্ষক রমিজ উদ্দিন,নাজিম উদ্দিন,ফয়সল আহমদ,সালমা আক্তার,ছাত্র অভিবাবক জহুর আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net