স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে জাল চুক্তিনামা তৈরি করে স্থানীয় প্রভাবশালীদের দ্বারা একটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. নূরুল হক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি জানান, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে একটি দোকানঘর ভাড়া নিয়ে দীর্ঘ ছয় বছর ধরে মুদি ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। সম্প্রতি ভাড়া নেওয়া দোকানকোঠার মালিকপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রির জাল দলিল তৈরি করে তাকে দোকান থেকে বের করে দেওয়ায় তিনি পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। এ ব্যাপারে থানাপুলিশের কোনরূপ সহযোগিতা পাননি বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। উলটো প্রতিপক্ষের দেওয়া একটি মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে পুলিশ তাকে জেলহাজতে পাঠিয়েছে বলে অভিযোগ করেননূরুল হক।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net