তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের উপজেলার অন্যতম বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট কালীবাড়ীর উদ্যোগে শ্রী কৃষ্ণের জনমাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বাজারের গুরুত্বর্পর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। র্যালীতে সনাতন ধর্মের সকল লোকজন অংশ গ্রহন করেন। বাদাঘাট শ্রী কৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ গ্রহন করেন, বাদাঘাট শ্রী কৃষ্ণ সেবা সংঘের সভাপতি রতন তালুকদার, সাধারণ সম্পাদক অপু তালুকদার, উপদেষ্টা রামমোহন পুরকায়স্থ রঙ্গু, বাদাঘাট কালীবাড়ী কমিটির উপদেষ্টা গোবিন্দ তালুকদার, মতিলাল তালুকদার প্রমুখ। বাদাঘাট কালীবাড়ী কমিটি সুত্রে জানাযায়, রাতে ভগবান শ্রী কৃষ্ণের পূজা অর্চণা ও পুষ্পাঞ্জলী অর্পণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net