সাইফ উল্লাহ ::
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গেনেড হামলার প্রতিবাদে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে উপজেলার সাচনা বাজারে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ। উপজেলা আ.লীগ একাংশের সাধারন সম্পাদক আসাদ আল আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, গোলাম জিলানী আফিন্দী রাজু, পঙ্কজ পাল চৌধুরী, আবুল কালাম সরকার, চিত্র রঞ্জন পাল, মানিক লাল রায়, মন্তুস সরকার, মোবারক আলী তালুকদার, সায়েম পাঠান, রিয়াজ উদ্দিন, আবুল আজাদ, সেলিম তালুকদার, উপজেলা সাবেক যুবলীগ আহবায়ক আবুল খয়ের, যুবলীগ নেতা ইকবাল আল আজাদ, এড. মনি সংঙ্কর পাল, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন, রুবেল, বিজিত দাস, সত্যরঞ্জন দাস, তামিম রহমান, মেহেদী হাসান হিরা, শেখ ফরিদ, পাপ্পু আচ্যার্য প্রমুখ। এদিকে একই উপজেলায় স্বেচ্ছা সেবকলীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজেন্দ্র লাল দাস। স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক মো. মানিক মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, প্রচার সম্পাদক অসীত রায় চৌধুরী, দপ্তর সম্পাদক সম্ভু আচ্যার্য, স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক বিধান রায়, আমান উল্লাহ, সাংগঠনিক গোলাম হাসান আফিন্দী, মো. আল আমিন, পিকলু তালুকদার, প্রচার সম্পাদক শামীম আহম্মদ, স্বেচ্ছা সেবকলীগের নেতা দিপংকর রায়, নুর হোসেন, আফাজ উদ্দিন, প্রজম্মলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন তালুকদার, প্রজম্মলীগের নেতা জামাল উদ্দিন, রুবেল মিয়া, জয়নাল আবেদীন, মিলন মিয়া, মো. আলাল মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net