1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস

সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১.৫০ এএম
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সংসারের অভাব-অনটন নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি ও কলহের জেরে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার ভোর ৫টার দিকে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ।

নিহত রেজিয়া খাতুন (৭০) তার ছেলে নূর আলমের সঙ্গেই থাকতেন। নূর আলমের কাজ কর্ম না থাকায় অভাব অনটন ছিল নিত্য। এ কারণে প্রায়ই তার বৃদ্ধ মায়ের সঙ্গে তার ঝগড়া হতো।

একই কারণে সংসার থেকে স্ত্রী ও সন্তান চলে যাওয়ার পর তার মানসিক সমস্যা দেখা দেয় বলেও জানান স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মানিক।

এলাকাবাসীর বরাতে সদর থানার এসআই যোহর আলী বলেন, পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোররাতে রেজিয়া খাতুনকে বসতঘরে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন নূর আলম।

বৃদ্ধার আর্তচিৎকার শুনে এসে স্বজনরা এসে তাকে উদ্ধার করলেও বাঁচাতে পারেননি। রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!