স্টাফ রিপোর্টার::
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও হাওড়াঞ্চলে বজ্রপাতের ঝুঁকি কমাতে সুনামগঞ্জ সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার এ কর্মসূচি পালিত হয়।
চলতি বছর সদর উপজেলার বিভিন্ন এলাকায় কর্মসূচির আওতায় মোট ৬০০টি গাছের চারা রোপণ করা হয়। বিভিন্ন উন্মুক্ত স্থান, হাওড়ের তীর ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা এবং তালের বীজ রোপণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির নেতৃত্ব দেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী।
আয়োজকরা জানান, হাওড়াঞ্চলে তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি মাটির ক্ষয় রোধ ও ঝড়ের গতিবেগ প্রতিহত করতে ভূমিকা রাখে। পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে এ সময় একটি র্যালিও বের করা হয়।
কর্মসূচিতে সঞ্জীবন প্লাটুনের সদস্যসহ ৬০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। উপজেলা প্রশিক্ষক মো. আল আমীন ও উপজেলা প্রশিক্ষিকা সুমি আক্তার উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।
পরিবেশ রক্ষা ও সবুজায়নে আনসার-ভিডিপির এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।