1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন জগন্নাথপুরে কসাইখানায় মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সালেহ চৌধুরীকে স্মরণ করলো সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী শোভাযাত্রায় ছাত্রদলের বর্ণাঢ্য উপস্থিতি তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ একাত্তরের সাহসী যোদ্ধা ও সংগঠক সালেহ চৌধুরী: থানা দখল করে যিনি হাওরে পাকিস্তানিদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন শক্ত প্রতিরোধ হারানো জিডির ২ বছর পর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করে দিলো পুলিশ

মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সালেহ চৌধুরীকে স্মরণ করলো সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০.৫৮ পিএম
  • ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (CJA) বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী-এঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার অজস্রতায় স্মরণ করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরবিপণিস্থ কার্যালয়ে অনুষ্টিত শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এই প্রখ্যাত সাংবাদিকের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসান চৌধুরী, সহসভাপতি আল হেলাল, সহসভাপতি জি টিভির প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার, কালবেলা প্রতিনিধি কুদরত পাশা, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, এসএ টিভি প্রতিনিধি শাহরিয়ার সুমন প্রমুখ।
বক্তারা বলেন, দাবার বোর্ড থেকে শিল্পের প্লট, লেখালেখির বিস্তৃত জমিন, মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী রণাঙ্গণ-সর্বত্রই সরব উপস্থিতি ছিল সাংবাদিক সালেহ চৌধুরীর। তিনি জাতিরাস্ট্রের জন্মযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জন্মের সঙ্গে জড়িত তিনি। অপরাজেয় বাংলা, সুনামগঞ্জ শহিদ মিনার প্রতিষ্ঠায় তার বিশেষ ভূমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। নতুন প্রজন্মের মধ্যে তার স্মৃতি ছড়িয়ে দেবার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!