1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬.০৪ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
শিক্ষার মানোন্নয়ন ও সুনামগঞ্জ সরকারি
জুবিলী উচ্চবিদ্যালয়ের সার্বিক পরিবেশের উন্নতি করে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে শুরু হয়েছে ‘শিক্ষক-অভিভাবক মতবিনিময় সপ্তাহ-২০২৬’। আজ রবিবার (২ আগস্ট) সকালে অনুষ্ঠানের প্রথম দিনে উভয় শিফটের ৩য় এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অভিভাবক ও শিক্ষক উভয় পক্ষই শিক্ষার্থীদের পড়াশোনার মান ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে নিজেদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। আলোচনার মূল সারবস্তু ছিল, কীভাবে বিদ্যালয়ের শিক্ষার বর্তমান সুন্দর পরিবেশকে আরও বেগবান করে আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করা যায়। বিদ্যালয়ের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী আয়োজনে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকবৃন্দ। একইসাথে তারা শিক্ষার ধারাকে অক্ষুণ্ণ রাখতে সামনের দিনগুলোতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জোর আহ্বান জানান।
মতবিনিময় সভায় শিক্ষকবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. আজাদ মিয়া, সহকারী প্রধান শিক্ষক নিখিল দাস, সহকারী শিক্ষক মো. ফয়জুর রহমান, আব্দুল মান্নান এবং শামস উদ্দিন প্রমুখ।
এছাড়াও সভায় সংশ্লিষ্ট শ্রেণির বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!