1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সুনামগঞ্জ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরিতে শাল্লা কল্যাণ সমিতির সম্মেলন সুনামগঞ্জে এনসিপির বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল কীর্তন শেষে বাড়ি ফেরার পথে জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২: স্বজনদের কান্নার রোল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ

কীর্তন শেষে বাড়ি ফেরার পথে জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২: স্বজনদের কান্নার রোল

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬.৫৭ পিএম
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে গভীর রাতে হাতে বাওয়া নৌকাডুবির ঘটনায় সতীন্দ্র দেবনাথ (৫২) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো অধির দেবনাথ (৫০) ও হেমেন্দ্র দেবনাথ (৫৫) নিখোঁজ রয়েছে। শনিবার বেলা ১১ টা থেকে ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়েছে। সঙ্গে পুলিশ, স্থানীয় প্রশাসন ও স্থানীয় লোকজনও অভিযান চালিয়েছেন। শুক্রবার গভীর রাতে মইয়ার হাওরের বালুচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বৈঠাখালি এলাকায় নৌকাডুবিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও নিখোজ পরিবারের লোকদের মধ্যে মাতম চলছে।
সাতরে তীরে ওঠা নিশি দেবনাথ জানান, শুক্রবার সন্ধ্যারাতে তারা ভবানীপুুর গ্রামের তারা ৯জন লোক একটি হাতে বাওয়া নৌকা নিয়ে বালুচর এলাকায় কীর্তনে যান। কীর্তন শেষে রাত ৩টার দিকে একই নৌকায় তারা বাড়ি ফিরছিলেন। পথে মৈয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে গেলে তিনিসহ ৫জন তীরে ওঠে লোকদের ডাকতে ডাকেন। পরে স্থানীয়রা উদ্ধারে নামেন এবং প্রশাসনকে খবর দেন। বেলা ১১টার দিকে উদ্ধারে নেমে ভবানীপুর গ্রামের মৃত অনীল দেবনাথের ছেলে অরুন দেবনাথের মরদেহ মৈয়ার হাওরের শ্মশানঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। বিকেলে চিলাউড়া এলাকা থেকে সতীন্দ্র দেবনাথের মরদেহও উদ্ধার হয়।
দমকল বাহিনীর উদ্ধার অভিযানের প্রধান হুমায়ুন কবির জানান, আমরা দিনভর উদ্ধার অভিযান চালিয়ে দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি। আরো ২ জন নিখোঁজ রয়েছেন। শনিবারের উদ্ধার অভিযান সন্ধ্যা সাতটার দিকে শেষ হবে। তবে বাকিদের উদ্ধারে আগামীকালও অভিযান চলছেব।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোজ অন্যদের উদ্ধারেও অভিযান চলছে। তাদের উদ্ধারে কাজ করছি আমরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!