1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৮.২৬ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘মানবতায় আঁকি সমাজের ছবি’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে বন্যার্তদের সহায়তায় ছবি আকার কর্মর্সূচি পালন করেছে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি। শনিবার বিকেলে সুনামগঞ্জ রিভারভিউয়ে ব্যতিক্রমী এই কর্মসূচিতে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের শিশুরাসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা ছবি আকায় অংশ নেয়। কর্মসূচিতে উপস্থিত লোকজন বন্যার্তদের সহায়তায় আর্থিক সহায়তা দেন।
সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল জানান, প্রায় ৩০০ শিশু বন্যার্তদের সহায়তার জন্য মানবতার ছবি এঁকেছে। তারা বন্যা, দুর্যোগ, দুর্যোগে মানবিক মানুষের অংশগ্রহণ ও মানুষের দুর্ভোগ ফুটিয়ে তুলেছে। এখান থেকে বাছাই করে কিছু ছবি বাঁধাই করে আমরা শিল্পবোদ্ধা সরকারি বেসরকারি ব্যক্তিদের কাছে বিক্রি করবো। সেই টাকা বন্যার্তদের ত্রাণ হিসেবে দেওয়া হবে।
তিনি জানান, আমাদের শিল্পকলার চারুকলা বিভাগের শিক্ষার্থীরাসহ শহরের অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ছবি আকায় অংশ নেয়। আমাদের চারুকলার শিক্ষকরাও উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এই ছবি আঁকা দেখতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনও অংশ নিয়েছিলেন। তারা দানবাক্সে বন্যার্তদের সহায়তার জন্য অর্থও দান করেছেন। শিল্পকলায় বন্যার্তদের সহায়তার জন্য দানবাক্সও খোলা হয়েছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!