1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে ড্রাই প্রসেস সিমেন্ট প্রকল্প পরিদর্শনে সংসদীয় কমিটির টিম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৬.৩৪ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতক সিমেন্ট কারখানায় নির্মানাধীণ নতুন ড্রাই প্রসেস সিমেন্ট প্রকল্প পরিদর্শন করেছেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত কমিটির সভাপতি, সাবেক হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি’র নেতৃত্বে একটি পরিদর্শন টিম। বৃহস্পতিবার সকালে কারখানার নতুন প্রকল্প পরিদর্শন শেষে কারখানা গেষ্ট হাউসে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন তারা। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি বলেন, বর্তমান শিল্প বান্ধব সরকার দেশে নতুন-নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠার পাশাপাশি বিদেশী বিনিয়োগকারী সংস্থাদের শিল্প-কারখানা গড়ার ক্ষেত্রে উৎসাহিত করছে। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত মৃত প্রায় ছাতক সিমেন্ট কারখানাকে আধুনিকরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাশ্রয়ী ও লাভজনক শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারি অর্থায়নে এখানে ড্রাই প্রসেস সিমেন্ট কারখানা প্রতিষ্ঠা করা হচ্ছে। নির্মানাধীন ওই সিমেন্ট কারখানাটি দৈনিক ১ হাজার ৫০০ মেট্রিক টন ক্লিংকার ও ৫০০ মেট্রিকটন সিমেন্ট উৎপাদনে সক্ষম হবে। ২০২১ সালের ডিসেম্বরে নতুন প্রকল্পে উৎপাদন শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শন টিমের সাথে শিল্প মন্ত্রনালয়ের প্রতিনিধি, বিসিআইসির যুগ্ম সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, বিসিআইসির যুগ্ম সচিব আমিন উল আহসান, এফসিএমএ লুৎফুর রহমান, প্রকল্প পরিচালক, কারখানার ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম আব্দুল বারী, প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রহমান ও সিনিয়র কমিটি অফিসার ফারহানা বেগম ছিলেন। এসময় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুহেল মাহমুদ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, কারখানার জিএম প্রশাসন গোলাম রব্বানী, সহ ব্যবস্থাপক নির্ঝর দাস, সহকারী প্রকৌশলী রইছ উদ্দিন, কেমিষ্ট পংকজ কান্তি দত্ত, সহকারী প্রধান হিসাব রক্ষক আতিকুল হক, কারখানার সিবিএ সভাপতি খছরুল হক চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুছসহ অনুমিত হিসাব সংক্রান্ত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!