1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সারাবিশ্বে বাঙালি জাতির প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের বাঙালিরা: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯, ৪.০৯ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি::
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, সংস্কৃতি বাংলাদেশের বাঙ্গালিকেই ধরে রাখতে হবে। ভবিষ্যতে সারা বিশ্বের বাঙালিদের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের বাঙালিরা। তিনি বলেন, কলকাতার বাঙালিরা এখন ভারত মহাসমুদ্রের অংশ। তারা নিজেরাই এখন নানা সংকটে নিমজ্জিত। তাই বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি বাংলাদেশের বাঙ্গালিকেই রক্ষা করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও সাংবাদিক খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ভারতীয় হাই কমিশনের সহকারি হাই কমিশনার এল কৃষœমূর্তি, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, প্রফেসর নাজিয়া চৌধুরী, সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে।
প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান বলেন, কলকাতা আজীবন শিল্প-সাহিত্য সংস্কৃতিতে আমাদের হেলা করেছে। এখন তারা নিজেরাই এই সংকটে হাবুডুবু খাচ্ছে। ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বাঙালি জাতির অস্তিত্ব ধরে রাখার গুরু দায়িত্ব বাংলাদেশের বাঙালিদেরই ঘাড়ে পড়েছে। এগুলো রক্ষার এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে অভিষ্ট লক্ষ্যে পৌছতে হবে।
তিনি বলেন, প্রিন্ট মিডিয়া এখন ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে কঠিন প্রতিদ্বন্ধিতার মুখে পড়েছে। এক সময় টেলিভিশনের কারণে রেডিও সংকটে পড়েছিল। এখন আবারও রেডিও ফিরেছে। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি আমাদের দেশেও রেডিও জনপ্রিয়তা পাচ্ছে। তিনি সংবাদপত্রের উৎকর্ষ ধরে রাখতে সাংবাদিকদের আহ্বান জানান। একই সঙ্গে অনলাইন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা বন্ধেরও আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!