1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বিক্রি করতে না পেরে জগন্নাথপুরে ৯০০ চামড়া মাটিতে পুুতে দিল মাদরাসা কর্তৃপক্ষ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ১.৫৯ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯০০ কোরবানির পশুর চামড়া পুঁতে দিয়েছে একটি মাদ্রাসার সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদরাসা প্রাঙ্গণে ওই সব চামড়া পুঁতে মাটি খুঁড়ে পুতে দেয়া হয়।
মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঈদের দিন সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদরাসার পক্ষে থেকে সংগ্রহ করা হয়।
কোরবানিদাতারা মাদরাসার উন্নয়ন তহবিলে চামড়াগুলো দান করেন। মাদরাসা কর্তৃপক্ষে চামড়া বিক্রয়ের জন্য দিনভর অপেক্ষা করেও বিক্রি করতে পারেননি। প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ ওই সব চামড়া বিক্রি করতে না পেরে মাদরাসার নিকটস্থ এলাকায় মাটিতে পুঁতে দেয়। এসময় সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে বক্তব্যও দেন।
মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম বলেন বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের মাদরাসার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কোনবানিদাতাদের নিকট থেকে প্রায় ৯০০ চামড়া সংগ্রহ করা হয়।
এর মধ্যে গরুর চামড়া রয়েছে ৮০০ ও ছাগলের ১০০ পিস। চামড়া ক্রয় করতে কেউ আসেনি। বাধ্য হয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে চামড়াগুলো। তিনি বলেন, চামড়াগুলো সংগ্রহে এবং চামড়ায় লবণ ব্যবহারের ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। যা আমাদের ক্ষতি হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!