1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে

বিটাক অনুমোদন লাভ করায় প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জুন, ২০১৯, ৩.০৭ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমান কুবাদ, দক্ষিণ সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার বিকাল ৫ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেে একটি র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের হিজলবাড়িতে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল শিপনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টামন্ডলীর সভাপতি হাসনাত হোসাইনের প্রস্তাবের ভিত্তিতে হাওরাঞ্চলের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানকে হাওর রতœ উপাধিতে ভূষিত করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বশির উদ্দিন, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দূর রহমান কুবাদ, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা যুবলীগেরসহ-সভাপতি জুবেল আহমদ, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের সিনিয়র আহবায়াক আব্দুল গনি ভান্ডারী, আহবায়ক মইনুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ সুহেল, ইজহারুজ্জামান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সমিরন দাস সুবির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!