1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

মে মাসে খাদ্য মূল্যস্ফীতি কমেছে

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুন, ২০১৯, ৫.২৩ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
চলতি অর্থবছরের মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ। এপ্রিলে এর পমিাণ ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। আর গতবছরের মে মাসে খাদ্যপণ্যের মূলস্ফীতি ছিল ৬ দশমিক ৫৬ শতাংশ।
অন্যদিকে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি সামাণ্য বেঁড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
এ সময় পরিকল্পনা সচিব নুরুল আমিন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী,শহরের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির চাপ অনেকটা কম। মে মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪১ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬৮ শতাংশ। খাদ্য বহিভূর্ত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক শূণ্য ১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৮৯ শতাংশ।
শহরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৬ শতাংশে,যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক শূণ্য ৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ২২ শতাংশ। খাদ্য বহিভূর্ত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!