1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

অপরিপক্ক লিচু খেলে হতে পারে খিচুনি, সাবধান… || ডা. সৈকত দাস

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ মে, ২০১৯, ৩.৫৬ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

মৌসুমী ফল হিসেবে লিচুর অনেক সুনাম। ১০৫৯ সহ¯্রাব্দের দিকে চীনে প্রথম লিচু চাষ শুরু হয়। বর্তমানে বাংলাদেশ ও ভারতসহ উপমহাদেশের বিভিন্ন দেশেও লিচুর চাষ হচ্ছে। ফল হিসেবে মৌসুমী এই লিচু সকলেরই পছন্দ। খেতেও সুস্বাদু। লিচুতে প্রচুর পরিমাণ ভিটামিন বি-কমপ্লেক্স ও ভিটামিন সি থাকে। লিচুতে বিদ্যমান ফাইবার আমাদের দেহের জন্য উপকারি।
লিচু সাধারণত পরিপক্ক হতে ৮০ থেকে ১১২ দিন সময় লাগে। কিন্তু বর্তমানে মুনাফাখোর ব্যবসায়ীদের অতিলোভের কারণে সুস্বাদু রসালো এই ফল অপরিপক্ক অবস্থায় বিক্রি করা হচ্ছে। এই অপরিপক্ক লিচু আমাদের শরীরের জন্য বড় ক্ষতির কারণ। অপরিপক্ক লিচুতে হাইপোগ্লাইসিন এ এবং মিথাইলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন নামে দুটি রাসায়নিক পদার্থ থাকে। সাধারণত পরিপক্ক লিচুতে এই রাসায়নিক পদার্থ থাকেনা। হাইপোগ্লাইসিন এ ও মিথাইলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন-এর প্রভাব শরীরে গ্লুকোজের (শর্করা) পরিমাণ কমে যায়। যার ফলে শিশুদের মাথা ব্যথা, খিচুনি, বমি, অজ্ঞান হওয়া ও অবশ হয়ে যাওয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। একে বলে অপঁঃব ঊহপবঢ়যধষরঃরং ঝুহফৎড়সব। তাই অপরিপক্ক লিচুর এই বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে। খালি পেটে লিচু খেলেই বিষক্রিয়া হয় এমন একটি ধারণা আছে। খালি পেটে সাধারণত শর্করার পরিমাণ কম থাকে। তাই খালি পেটে অপরিপক্ক লিচু খেলে রক্তে গ্লুকোজ (শর্করা) কমে খিচুনি হতে পারে। তাই লিচু খেতে সাবধানতার পাশাপাশি শিশুদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেশি। অনেক সময় শিশুরা লিচুর বীচি খেয়ে ফেলে। যা শ্বাসনালিতে আটকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রসের লিচু যাতে আমাদের জীবনের জন্য ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।
[ডা. সৈকত দাস, এমবিবিএস (চট্টগ্রাম), ডিসিএইচ (শিশুরোগ-ইনকোর্স), বি.এস.এম.এম.ইউ; সাংগঠনিক সম্পাদক, বিএমএ, সুনামগঞ্জ]


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!