দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
জগন্নাথপুরের কলকলিয়া বাজারে একটি আধুনিক “ ডায়মন্ড ব্যানকিউটিং কমিউনিটি সেন্টার”র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২১ মে) ইফতার পূর্ব সন্ধ্যায় ডায়মন্ড ব্যানকিউটিং কমিউনিটি সেন্টার ও ১নং কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে কললিয়া বাজারস্থ শামছুল হক মার্কেটের ২য় ও ৩য় তলায় “ডায়মন্ড ব্যানকিউটিং কমিউনিটি সেন্টার”র উদ্বোধন ও ইফতার পূর্ব আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নতুন এই স্থাপনাটি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১নং কলকলিয়া ইউপি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে ও সহ সভাপতি রাসেল হোসাইন’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা আফজাল হোসেন রাব্বি, মহানগর ছাত্রলীগ নেতা মিটু মিয়া, উত্তম কুমার দাস,শিপু আহমদ, সুমন তালুকদার, ১নং কলকলিয়া ইউপি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদাক ফয়ছল আহমদ ফাইল, সহ সধারণ সম্পাদক সানোয়ার হোসাইন,সুহেল মিয়া, অর্থ সম্পাদক শিহাব আহমদ, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইফতেখার হোসাইন, দপ্তর সম্পাদক আবিদ হোসেন, ক্রীড়া সম্পাদক রেদওয়ানুর রহমান, প্রচার সম্পাদক সুমন আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ১নং কলকলিয়া ইউপি সমাজ কল্যাণ সংস্থার সদস্য হেলাল আহমদ, আব্দুর রাজ্জাক, মিটু মিয়া,জহিরুল আমিন জুয়েল, রুহুল আমীন, রাকিব আলী, রুম্মান, জুবের আহমদ, রুপন আবেদীন জুবের,মিজানুর কবির, আক্তার হোসেন,সানোয়ার, লিমন,তপু, আব্দুর রাজ্জাক,আব্দুস সামাদ রিমন, রাব্বি, কাউছার সুমন, আলী হোসেন, হুমায়ুন, সাঈদ আহমদ, তুহিন মিয়া, আলী হোসেন প্রমুখ।