1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

ঈদে সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯, ৮.৪১ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
এবার রোজার ঈদ ঘিরে ১২ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। ঈদ সামনে রেখে সারাদেশে যোগাযোগ নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন,“সিএনজি স্টেশন ঈদের আগে ৭ দিন এবং পরে ৫দিন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে, যাতে জ্বালানির সমস্যা না হয়। প্রতিবারই এটি করা হয়।”
এমনিতে দেশের সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ঈদের পাঁচ দিন পর থেকে আবারও আগের নিয়মে দিনে চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। এরপর দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় অফিস বন্ধ থাকবে ৮ জুন পর্যন্ত।
৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। তার আগে দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি শুরুর আগে মে মাসের শেষ থেকেই মহাসড়কে শুরু হয়ে যাবে ঈদযাত্রার ভিড়।
এ কারণে এবার ঈদের সাত দিন আগে থেকেই সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয় সভায়। এছাড়া ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে সভা শেষে জানান সচিব।
তিনি বলেন, ট্রাক ও কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকলেও অন্যান্য বছরের মতই নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামালবাহী বাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ঈদ সামনে রেখে বিআরটিসি অতিরিক্ত বাসের ব্যবস্থা করবে এবং অন্যবারের তুলনায় এবার বাস বেশি থাকবে জানিয়ে নজরুল ইসলাম বলেন, “মহাসড়কের অবস্থা ভালো আছে। ঈদে কোনো সমস্য হবে না।”
ঈদের সড়কে চাপ কমাতে ঢাকার পোশাক কারখানার মালিকদের এক দিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দিতে মালিক সমিতিকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।
ঈদ সামনে রেখে এই সভায় সাধারণত সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সুস্থ হয়ে ঈদের আগে দেশে ফিরলে আবারও বৈঠক হতে পারে বলে সচিব জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!