1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

এবারও সবার নিচে সিলেট

  • আপডেট টাইম :: সোমবার, ৬ মে, ২০১৯, ১২.৩৬ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গতবারের তুলনায় এবার পাসের হার সামান্য বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এছাড়া সারাদেশের সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে সবার নিচে অবস্থান করছে সিলেট শিক্ষা বোর্ড। গত বছরও এসএসসি পরীক্ষার ফলাফলে সবার নিচে ছিল সিলেট শিক্ষাবোর্ড।
এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে ৭০ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী, যা গত বছর থেকে দশমিক ৪১ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন, যা গত বছর থেকে ৪৩৪টি কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১৯১ জন শিক্ষার্থী।
প্রতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেও এবার তার ব্যতিক্রম হয়েছে। এবার দুপুর ১২টায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ নিজকক্ষে সাংবাদিকদের কাছে ফলাফল সিট প্রদান করেন।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ এক প্রতিক্রিয়ায় বলেন, গত বছরের তুলনায় পাসের হার সামান্য বেড়েছে। তাই বলা যায় গতবারের চেয়ে ফলাফল একটু ভালো। তবে গণিত পরীক্ষায় বেশিসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় পাসের হার ও জিপিএ-৫ এ প্রভাব পড়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফলে অসন্তুষ্ট হয়ে যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এই ফলাফল নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এবারের গণিত প্রশ্নও তুলনামূলক কঠিন হয়েছে বলে জানান কবির আহমদ।
সিলেটে বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৯৬টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ২২টি স্কুলের পাসের হার শতভাগ। আর কোনো শিক্ষার্থীই পাস করেনি বা শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এবার সিলেটে নেই।
এ বছর বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৫৬৭ এবং পাসের হার ৯৪ দশমিক ১৭, মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ২১৫ এবং পাসের হার ৬৩ দশমিক ০৫ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৩৮৯ এবং পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১ লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ১০৫ ও ছাত্রী ৬৪ হাজার ৬৬।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!